Ucchamadhyamik Poribay Hisabrakshan O Aikar siksha-11 (SEM-1)(Beng.Version) 2026

  • Sale
  • Rs. 198.00
  • Regular price Rs. 220.00
Shipping calculated at checkout.


Author Name : Monoj Mukhopadhyay, Kanailal Jana

No of Pages : 232

 

Title:উচ্চমাধ্যমিক পরিব্যয় হিসাবরক্ষণ ও আয়কর-XI [Semester 1]
Published for students of class XI Sem-1 students under WBCHSE

‘উচ্চমাধ্যমিক পরিব্যয় হিসাবরক্ষণ ও আয়কর– XI’ (সেমিস্টার 1) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক  শিক্ষাসংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও নতুন প্রশ্নকাঠামো (New Curriculum & Syllabus 2024) অনুসারে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটি পাঠ্যপুস্তক। এই পাঠ্যক্রম  অনুযায়ী, এখন থেকে একাদশ শ্রেণির পরীক্ষা দু-ভাগে হবে – সেমিস্টার ১ এবং  সেমিস্টার ২। প্রথম সেমিস্টারে সব MCQ প্রশ্ন থাকবে। এই বইটি শুধুমাত্র সেমিস্টার ১-এর জন্য প্রযোজ্য।
 
বইটি 4-Unit-এ বিভক্ত যেমন ‘পরিব্যয় হিসাবনিকাশের সূচনা’, ‘পরিব্যয়ের  শ্রেণিবিভাগ’ , ‘আয়করের সূচনা’ এবং ‘আবাসিক মর্যাদা’।
নতুন পাঠ্যক্রমের কথা মাথায় রেখে বইটি তৈরি করা হয়েছে। সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা সুস্পষ্ট এবং ছাত্রবান্ধব পদ্ধতিতে  উপস্থাপন  করা  হয়েছে।  টেবিল,  ছক,  রেখাচিত্র, নমুনা,উদাহরণ ব্যবহার করা হয়েছে ছাত্রছাত্রীদের সহজ উপলব্ধির জন্য। আয়কর অংশে Current assessment  year (2026-2027) অনুসরণ করা হয়েছে। Practical Problems  সংযোজন করা হয়েছে সব অধ্যায়ের পর।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ এইবার বিভিন্ন ধরণের বহুবিকল্প প্রশ্ন (MCQ) প্রবর্তন করেছে এবং সমস্ত প্রকার অধ্যায়গুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। MCQ-গুলি Type I এবং Type II ভাগে বিভক্ত। Type I হল Basic & Simple MCQ এবং Type II MCQ-গুলি হলঃ
a.      শূন্যস্থান পূরণ
b.      সত্য ও মিথ্যা নির্বাচন
c.       স্তম্ভ মেলানো
d.      বিবৃতি ও কারণ ব্যাখ্যা
e.      ডায়াগ্রাম/চার্ট ভিত্তিক
f.        কেস বেসড প্রশ্ন
সমস্ত প্রাসঙ্গিক বিষয়ের সংজ্ঞা, ব্যাখ্যা এবং বৈশিষ্ট্যসহ, এই বইটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে। ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বইয়ের শেষে নমুনা পত্র (Latest Question Pattern) যুক্ত করা হয়েছে।
বিগত বছরের প্রশ্নপত্র উত্তরসহ যোগ করা হয়েছে।

Max 2 units of the same book can be purchased at a single checkout.