Ucchamadhyamik Karbarsiksha - XI (SEM-1)(Beng. Version) 2025

  • Sale
  • Rs. 180.00
  • Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.


Author Name: Dr. Pankaj Roy

 

No of Pages : 184

 

Title:উচ্চমাধ্যমিক কারবার শিক্ষা-XI [Semester 1]

Published for students of class XI Sem-1 students under WBCHSE

‘উচ্চমাধ্যমিক কারবার শিক্ষা– XI’ (সেমিস্টার 1) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও নতুন প্রশ্নকাঠামো (New Curriculum & Syllabus 2024) অনুসারে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটি পাঠ্যপুস্তক। এই পাঠ্যক্রম অনুযায়ী, এখন থেকে একাদশ শ্রেণির পরীক্ষা দু-ভাগে হবে – সেমিস্টার ১ এবং সেমিস্টার ২। প্রথম সেমিস্টারে সব MCQ প্রশ্ন থাকবে। এই বইটি শুধুমাত্র সেমিস্টার ১-এর জন্য প্রযোজ্য।

 

বইটি 5 Unit-এ বিভক্ত যেমন ‘কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য’, ‘কারবারি প্রতিষ্ঠানের গঠন’, ‘সরকারি, বেসরকারি ও বিশ্বজনীন সংস্থা’, ‘ব্যবসায়িক পরিসেবা’ এবং ‘ব্যবসার অত্যাবশ্যকীয় ধরণ’।

নতুন পাঠ্যক্রমের কথা মাথায় রেখে বইটি তৈরি করা হয়েছে। সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা সুস্পষ্ট এবং ছাত্র-বান্ধব পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। টেবিল ও ছক ব্যবহার করা হয়েছে ছাত্রছাত্রীদের সহজ উপলব্ধির জন্য।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ এইবার বিভিন্ন ধরণের বহুবিকল্প প্রশ্ন (MCQ) প্রবর্তন করেছে এবং সমস্ত প্রকার অধ্যায় গুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। Basic & Simple MCQ বাদে যে বিশেষ ধরণের MCQ যোগ করা হয়েছে সেগুলি হলঃ

a.      শূন্যস্থান পূরণ

b.      বাক্যের পুনর্বিন্যাস

c.       সত্য ও মিথ্যা নির্বাচন

d.      ডায়াগ্রাম/চার্ট ভিত্তিক

e.      স্তম্ভ মেলানো

f.        বিবৃতি ও কারণ ব্যাখ্যা

g.      কেস বেসড প্রশ্ন

সমস্ত প্রাসঙ্গিক বিষয়ের সংজ্ঞা, ব্যাখ্যা এবং বৈশিষ্ট্যসহ,  এই বইটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে। ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বইয়ের শেষে নমুনা পত্র (Latest Question Pattern) যুক্ত করা হয়েছে।

Max 2 units of the same book can be purchased at a single checkout.